

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল হবিগঞ্জ সদর উপজেলার হামুয়ারচর এলাকায় অভিযান চালায়। হামুয়ারচরস্থ ‘আল খলিফা স্টিল মিলস’-এর সামনের পাকা রাস্তায় পরিচালিত হয় এই মাদকবিরোধী অভিযান।আটক দুজন হলেন—চমক আলী (৩৫), পিতা ইছহাক মিয়া, সাং শিকন্দরপুর বড়াউট, এবং মো. সাজন মিয়া, পিতা মৃত আছকর মিয়া, সাং ঈশাগ্রাই।
দুজনই সিলেট জেলার ওসমানীনগর থানার বাসিন্দা।জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, গভীর রাতে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে তারা ওত পেতে ছিলেন। সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপটি জব্দ করে পুলিশ।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭