ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা


ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জ শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত আহসান কটন রিফাইনারি ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার তুলা ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।‎রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে কারখানার ভেতরে হঠাৎ আগুন লাগে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।‎খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

‎হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, “আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।”‎কারখানা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুনে মজুত তুলা, কাঁচামাল ও বিভিন্ন উৎপাদনযন্ত্র পুড়ে গেছে। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।‎ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।