

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ ব্যবধানে বিজয়ী হয়েছেন। জেলা রাজনৈতিক ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো একক দলের সব আসনে জয়।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ১৭৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা যায়, চার আসনেই ভোটার উপস্থিতি ছিল ৪৬ থেকে ৫৬ শতাংশের মধ্যে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা এই ফলাফলকে জেলার রাজনীতিতে ‘ঐতিহাসিক মোড় পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেছেন।
হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ড. রেজা কিবরিয়া ১,১১,৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিস প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী (রিকশা প্রতীক) নিয়ে ৫৬,১৩২ ভোট পেয়েছেন।
অন্যান্য প্রার্থী পেয়েছেন -বিএনপির বহিস্কৃত সাবেক (এমপি) স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) প্রতীক ৩৪,৬৩৭ ভোট।
মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) প্রতীক ৫,২৭২ ভোট। কাজী তোফায়েল আহমেদ
(মোটরগাড়ি) প্রতীক ৬৪৪ভোট।
মোট ভোটার সংখ্যা ৪,৬৬,৯২১জন।
ভোটগ্রহণ ২,১৫,১৭৭ জন।
শতকরা (৪৬.০৮%)
হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ডা. সাখাওয়াত হাসান জীবন ১,২৬,৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আব্দুল বাছিত আজাদ (দেওয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ৬৫,৭৬২ ভোট পেয়েছেন।
অন্যান্য প্রাথীরা পেয়েছেন -আফছার আহমেদ (ফুটবল) প্রতীক ১,৮৪৩ ভোট।
লোকমান আহমদ তালুকদার (মই) প্রতীক ৪৪৮ ভোট।আব্দুল মুক্তাদির চৌধুরী (লাঙ্গল) প্রতীক ৯৪১ ভোট।
মোট ভোটার সংখ্যা ৩,৯৪,৭৫৯জন
ভোটগ্রহণ ২,০০,৯৭৫ জন
শতকরা (৫০.৯১%)।
হবিগঞ্জ–৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনে
ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব জি কে গউছ ১,৪২,৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের কাজী মহসিন আহমেদ (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে ৪৫,৫৬৮ ভোট পেয়েছেন।
অন্যান্য প্রার্থী পেয়েছেন - এসএম সরওয়ার (মোমবাতি) প্রতীক ১৪,১৩৩ ভোট।
মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা) প্রতীক ৫,৪৪৩ ভোট। আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল) প্রতীক ১,২৫৯ ভোট। শাহীনুর রহমান (ছড়ি)প্রতীক ১৩২ ভোট।
মোট ভোটার সংখ্যা ৪,১৯,৫৭২জন।
ভোটগ্রহণ ২,১৪,৪৮৪ জন।
শতকরা (৫১.১২%)
হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে
ধানের শীষ প্রতীক নিয়ে এসএম ফয়সল পেয়েছেন ১,৮৮,০৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আহমদ আব্দুল কাদের (দেওয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ২৬,৪৪৬ ভোট পেয়েছেন।
অন্যান্য প্রার্থী পেয়েছেন - মো. গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি) প্রতীক ৮৪,৩২৩ ভোট।
মো. মুজিবুর রহমান (মই) প্রতীক ৩২৯ ভোট।
মু.রেজাউল মোস্তফা (আপেল) প্রতীক ৪৮৪ ভোট।
মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) প্রতীক ৪৮৪ ভোট। শাহ মো. আল আমিন (হারিকেন) প্রতীক ৫৩৬ ভোট।মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) প্রতীক ৬৫২ ভোট। সালেহ আহমদ সাজন (ফুটবল) প্রতীক ৬১৯ ভোট
মোট ভোটার সংখ্যা ৫,৫২,৭১১জন।
ভোটগ্রহণ ৩,১০,৯৭০ জন
শতকরা (৫৬.১০%)
হবিগঞ্জের চারটি আসনেই বিএনপির প্রার্থীদের এই নিরঙ্কুশ বিজয়ে দলীয় নেতারা বলেছেন, জনগণ অবশেষে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের প্রভাব এই নির্বাচনে ভোটারদের মনোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭