ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ৪ দিন পর নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার


ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:   সীতাকুণ্ডে বাড়বকুণ্ড সাগর উপকূলীন এলাকায় ডাকাতের হামলায় নিখোঁজ নিরাপত্তা প্রহরীর ৪ দিন পর মরদেহ উদ্ধার নিহতের ব্যক্তির নাম সালাউদ্দিন,৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রিফাত ৩০ নামে একজনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ী কাজলের কর্মচারী শাকিল কুমিরা এলাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকার জ্বালানি তেল নিয়ে একটি বোটে করে বাড়বকুণ্ডের উদ্দেশে যাচ্ছিলেন।

পথে বাড়বকুণ্ড সাগর উপকূল এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল বোটটি থামিয়ে শাকিলকে মারধর করে এবং সব জ্বালানি তেল লুটে নেয়।বিষয়টি জানতে পেরে ব্যবসায়ী কাজল, নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনসহ মোট আটজন একটি স্পিডবোটে করে ডাকাতের সন্ধানে জেএমআই সমুদ্র উপকূলে এলেকায় যান। সেখানে ডাকাতের কাজে লুটের বিষয়ে জানতে চাইলে তখন ডাকাত দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী কাজল,
শাকিল, জিকু, মিজান, সুমন ও ইসলামসহ ছয়জন গুরুতর আহত হন। এ সময় ড্রেজার প্রহরী সালাউদ্দিন নিখোঁজ হন।এই বিষয়ে স্হায়ীরা জানান নিহতের ব্যক্তিকে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি পর চার দিন পর লাশ সমুদ্র উপকূলীয় এলাকায় জেলেরা দেখতে পায, থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক ভক্ত জানান, নিহতের মাথা ও কপালে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।