ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

সাঁথিয়ায় বিএনপিকে বাইরে রেখে জামাতের এমপি কে নিয়ে নির্বাহী কর্মকর্তার অনুষ্ঠান পালনের অভিযোগ


ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা জেলা প্রতিনিধি:   আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাঁথিয়া বিএনপির কেউ আমন্ত্রণ না পাওয়ায় দলের নেত্রীবৃন্দের মধ্যে ক্ষোভের বহি:প্রকাশ দেখা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় নেতা বলেন, নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না গত বছরের মার্চ থেকে তিনি এখানে কর্মরত। নির্বাচনের আগে অনেকের বদলী হলেও তিনি অদৃশ্য কারণে অদ্যাবধি বহাল তবিয়্যতে।
পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দু:খ প্রকাশ করে বলেন, উপজেলা বিএনপির কোন কমিটি নেই কিন্তু পৌর বিএনপির নির্বাচিত কমিটি থাকা স্বত্তেও আমরা কেউ আমন্ত্রন পাইনি। নির্বাহী কর্মকর্তা মূলত একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এখানে আছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ওনারা যা লিখছেন তা ঠিক না। কারণ এ ব্যাপারে কাউকে কোন চিঠি দেয়া হয়নি। নব-নির্বাচিত এমপি মহোদয় স্থানীয় তমএকটা প্রোগ্রামে এসেছিলেন। তাঁদের নেতৃবৃন্দ ফোনে উক্ত প্রোগ্রামে এমপি মহোদয় থাকতে চান। তারপর তিনি ওই প্রোগ্রামে এসেছেন। তা ছাড়া একজন এমপি যদি আসতে চায় আমি কি না করতে পারি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।