ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ প্রদান করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেওয়া হবে। ভাষণে নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি, জনগণের ভূমিকা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং গণভোটের উদ্দেশ্য ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরতে পারেন তিনি।

এই ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমেও ভাষণটি প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের মধ্যে এই ভাষণ ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।