ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ধর্ষক পলাতক!


ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ দুল্লাপ হোসেন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি:   ​ঝিনাইদহের শৈলকুপায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের দেবিনগর গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সোমবার দুপুর ১২ টার দিকে দেবিনগর গ্রামের লিটন মিয়ার মেয়ে আখি (১০) প্রতিবেশী শিশু লামিয়াকে (৬) সাথে নিয়ে মাঠে গরু চরাতে যায়। এ সময় রামচন্দ্রপুর গ্রামের খোকন মিয়ার ছেলে সম্রাট (২০) শিশুটিকে ভয় দেখিয়ে পাশের ভুট্টোর ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

​সাথে থাকা ছোট শিশু লামিয়া ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এসে ঘটনাটি জানায় তার পরিবারের কাছে। খবর পেয়ে আখির দাদি এবং প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে আখি কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।​​ঘটনার পর থেকে অভিযুক্ত সম্রাট পলাতক রয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।