ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা এলাকায় মাদক নির্মল অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর একটি অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শৈলকুপা পৌর এলাকায় যৌথ বাহিনীর এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে সুশীল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ ৭০০০ টাকা জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, আটককৃত সুশীল বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আটকের পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান।স্থানীয়দের মতে, মাদকের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের সম্মুখীন হচ্ছে। যৌথ বাহিনীর এই অভিযানের সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে এবং মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।