ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

র‍্যাবের অভিযানে মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার


ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়া (২১) কে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। একই সঙ্গে অপহৃত ভিকটিমও উদ্ধার করা হয়েছে।‎র‍্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-১০ ঢাকার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজার থানার বকশীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নয়ন মিয়াকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

‎‎গ্রেফতারকৃত নয়ন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।মামলার সূত্রে জানা গেছে, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত।বিষয়টি পরিবারকে জানানো হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গত ১৮ নভেম্বর ২০২৫ রাতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।‎র‍্যাব জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।‎আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।