ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬

‎মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ


ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জে মাধবপুরে পৃথক দুটি অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান দুটি পরিচালনা করা হয়।‎বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি)দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।‎

‎বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎একই এলাকায় পরিচালিত অপর অভিযানে আরেকটি ট্রাক থেকে একই কৌশলে লুকানো আরও বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।‎অবৈধভাবে আমদানি করা এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।