ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি


ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি–কে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা। এতে উল্লেখ করা হয়, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।নিয়োগপ্রাপ্ত ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরবর্তী চার বছর তিনি ওএসডি অবস্থায় ছিলেন। এরপর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তাকে পুনরায় রাষ্ট্রীয় দায়িত্বে যুক্ত করে। সে সময় তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। প্রশাসনিক অভিজ্ঞতা ও দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কারণে তাকে আবারও গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।মন্ত্রিপরিষদের সচিব হিসেবে ড. নাসিমুল গনির নিয়োগ বর্তমান প্রশাসনিক ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা এবং সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।