

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রোববার (২২ ফেব্রুয়ারি) আটক করেছে। তিনি বাহুবলের জয়পুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি বাহুবল মডেল থানার ওসির সঙ্গে তুষারের এবং আরও একজনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
অডিওতে তুষারকে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রাণী দাশ বলেন, “পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তুষারকে আপাতত ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার বিস্তারিত জানানো হবে।”এদিকে, তুষারকে হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে তার কর্মী ও সমর্থকেরা বাহুবলের মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭