স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের হাতে থাকা ভোটার স্লিপের তথ্য যাচাই করে বয়সের অসামঞ্জস্যতা লক্ষ্য করলে সন্দেহ হয়। পরে যাচাই–বাছাই শেষে সাতজনকে আটক করা হয়।
আটক কিশোররা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তাদেরকে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন,“আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”ভোটকেন্দ্রে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪