ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

পাবনার ৫টি আসনের দুটি বিএনপির দখলে, ৩টিতে জামায়াতের জয়


ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে দুটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়।পাবনা-১ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (দাঁড়িপাল্লা) ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।

এছাড়া আব্দুল গনি (হাতপাখা) ১১০০ ও তাজুল ইসলাম (মোটরসাইকেল) ১০২৭ ভোট পেয়েছেন।বিজয়ী প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান। তিনি জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে।পাবনা-২ আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী এ. কে. এম. সেলিম রেজা হাবিব (ধানের শীষ) ২ লাখ ১৩ হাজার ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেসাব উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ৯০৪ ভোট। এছাড়া আফজাল হোসেন খান কাশেমী (হাতপাখা) ৫ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।

পাবনা-৩ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী মুহাম্মদ আলী আছগার (দাঁড়িপাল্লা) ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান জাফির তুহিন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। এছাড়া কে. এম. আনোয়ারুল ইসলাম (ঘোড়া) ৩৮ হাজার ২৭, মাহববুর রহমান জয় চৌধুরী (একতারা) ১ হাজার ৪২০, হাসানুল ইসলাম (ট্রাক) ৯৮৬, সরদার আশা পারভেজ (উদিয়মান সূর্য) ১৭৩, মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙল) ১ হাজার ৭২ এবং মো. আব্দুল খালেক (হাতপাখা) ১ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন।

বিজয়ী আলী আজগর জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক কমিটির সদস্য ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের সাবেক আমির।পাবনা-৪ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডল (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৭ হাজার ৭৭৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট।

পাবনা-৫ নির্বাচনী আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাস (ধানের শীষ) ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট। এছাড়া নাজমুল হোসাইন (হাতপাখা) ৪ হাজার ২৬৮ এবং আব্দুল মজীদ মোল্লা (ঈগল) ৪৪২ ভোট পেয়েছেন।বিজয়ী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।