ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

নির্বাচনী সভায় যোগ দিতে কিশোরগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান


ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   নির্বাচনী সভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগুয়ার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক সামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ সদর শাখা জামায়াতের আমির ক্বারী নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম জানান, আগামীকাল সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা শুরু হবে। সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলাব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, উক্ত নির্বাচনী সভায় ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। একই সঙ্গে জেলার ছয়টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থীগণও সভায় উপস্থিত থাকবেন।এদিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ আসর কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হবে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।