ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে সেনা অভিযানে লাখ টাকার মদ ও নগদ টাকা উদ্ধার, আটক পাঁচ


ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ টাকা, চেক বই ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।‎রবিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং আর্মি ক্যাম্পের একটি দল নবীগঞ্জ পৌর এলাকার পশ্চিম তিমিরপুর ও চরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে।‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় চন্দন রাউথ ও রামচন্দ্র দেব পরিচালিত দুটি মদের দোকানে অভিযান চালানো হয়।

অভিযানকালে দোকান মালিকরা পলাতক থাকলেও মদ্যপ অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।‎অভিযানে ১ কার্টন কেরু মদ, এক লিটারের ২ হাজার ৪৬টি বোতল, ২৫০ মিলিলিটারের ১৪০টি বাংলা মদের বোতল, নগদ ৩৪ হাজার ৮৪৫ টাকা, তিনটি চেক বই ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন-তিমিরপুর গ্রামের চিত্ত রঞ্জন সরকার (৪৫), খানকারীপাড়া গ্রামের মো. সাদিক (৩১), চরগাঁও গ্রামের আশিকুর রহমান (৪০), পাটুলি গ্রামের বিধান রায় (৩৫) এবং ফিরোজপুর গ্রামের নজরুল ইসলাম (৩৭)।‎অভিযান শেষে সেনাবাহিনী আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামাল নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।‎‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।