

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে।সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত জাহাঙ্গীর মিয়া ও লিটন মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের শফিকুল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), কান্দিগাঁও গ্রামের আমজাদ উল্লার ছেলে লিটন মিয়া (৩৫), একই গ্রামের বদরুল ইসলাম (৩০) ও রয়েল মিয়া (৩৫)।অভিযান শেষে সেনাবাহিনী উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার চারজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।”স্থানীয়রা জানান,ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল কিছু চক্র। সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭