

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৩১জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমিরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়িতে মাদক সেবনের সময় জামাল মিয়াসহ আরও দুইজনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মো. গাজিউর (৩০) এবং মো. সিদ্দিক মিয়া (২০)।অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আব্দুল আজিজ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭