

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসান ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাইভে এসে জানান, তিনি নিরাপদে আছেন। লাইভে মাহদী বলেন, “বাংলাদেশ, আই অ্যাম সেফ নাউ।”জানা গেছে, ভারতের সফরের সময় বিমানবন্দরে অবস্থানকালে মাহদী এই সংক্ষিপ্ত বার্তা দেন। তিনি সমর্থকদের উদ্বেগ না করার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ সফরের প্রেক্ষাপট জানতে আগ্রহ দেখিয়েছেন।সংগঠনের কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭