স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে আজ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দলটির আমির ডা. শফিকুর রহমান এই সভায় সভাপতিত্ব করবেন এবং সদস্যদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী অভিজ্ঞতা ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সভাটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে এই মতবিনিময় মূলত দলের নীতি, দায়িত্ব ও একক পদক্ষেপগুলো সমন্বয় করার লক্ষ্যেই আয়োজিত হচ্ছে। এছাড়া সভায় নির্বাচনী কৌশল, জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং আসন্ন আইনসভার কার্যক্রমে দলের ভূমিকা নিয়ে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমিরের বাসায় গিয়ে তাকে অভিনন্দন জানান। এই শুভেচ্ছা সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

