ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঢাকা-১৯: জিরাবোতে ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর নির্বাচনী গণসংযোগ ও মিছিল, মাদক-সন্ত্রাসমুক্ত আশুলিয়ার প্রতিশ্রুতি


ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান সৌরভ (আশুলিয়া) প্রতিনিধি:   ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেবের নিজ গ্রাম আশুলিয়ার জিরাবো এলাকায় ঋষি পাড়ায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশকোর দেওয়ান, আশুলিয়া থানা যুবদলের আইকন জাহিদ হাসান বিকাশ, জিয়া মঞ্চ আশুলিয়া থানার সাধারণ সম্পাদক রিপনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিলটি জিরাবোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঋষি পাড়ায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু নির্বাচিত হলে আশুলিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য মডেল থানা হিসেবে গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। এ সময় এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নির্বাচনী কার্যক্রমে ব্যাপক সমর্থন জানান।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু আশুলিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।