

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজারের আয়োজন করেছে বারাকা ফাউন্ডেশন। এই বাজারে সাধারণ মানুষের জন্য ন্যায্য ও সহনীয় দামে বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়।
সোমবার (২৩ফেব্রুয়ারী) উপজেলা শিশুপার্ক মাঠে সকাল ১০ টায় এই বাজারের কার্যক্রম শুরু হয়।যেখানে প্রতি কেজি ছোলা বুট বাজারে বিক্রি হয় ৮০ টাকা সেখানে তারা বিক্রি করেন ৬০ টাকায়। তেমনি ৪০ টাকার পিয়াজ ২৫ টাকায়, ৩০০ টাকার খেজুর ২০০ টাকা, ৯০ টাকার মুড়ি ৮০ টাকা, ৯৮ টাকার চিনি ৮০ টাকা ও ১৯৫ টাকা লিটারের সয়াবিন তেল বিক্রি হয় ১৭০ টাকায়।
এতে করে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।বারাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭