ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামানের বড় জয়


ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:   ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সব ভোটকেন্দ্রের খসড়া ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।প্রাপ্ত খসড়া ফলাফলে দেখা যায়, মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।এ হিসাবে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৬ হাজার ২১ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, শৈলকুপা উপজেলার সবগুলো ভোটকেন্দ্র থেকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী উল্লেখযোগ্য লিড পেয়েছেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংকলনের পর এই খসড়া ফল প্রকাশ করা হয়।ফল ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা বিজয় মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট সবাই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।