ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।‎গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চুনারুঘাটের আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

‎‎এ সময় বাছির মিয়ার ফার্মেসির সামনে পাকা সড়ক থেকে বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস (২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়।‎অভিযানে তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে অন্যত্র পাচার করা হচ্ছিল।‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”পুলিশ জানায়, অভিযানে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।