ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

গণসংযোগ ও প্রচার প্রচারনায় এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান: ধানের শীষের গণজোয়ার


ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ দুল্লাপ হোসেন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি:   ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক অ্যার্টনী জেনারেল মোঃ আসাদুজ্জামান ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় অর্থাৎ ৩০৪ গ্রাম দিনরাত ভোট চেয়ে বেড়াচ্ছেন।ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। দীর্ঘদিন পর অবহেলিত শৈলকুপার উন্নয়ন , মাদক নির্মূল, মডেল শৈলকুপা গড়ার প্রত্যয় নিয়ে নানা প্রতিশ্রতি দিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন।আজ সকালে তিনি শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রাম থেকে তার প্রচারণা কার্যক্রম শুরু করেন।দিনভর তিনি উপজেলার বিভিন্ন গ্রামে, হাট ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
এদিকে অশান্ত শৈলকুপাকে শান্ত করার কারিগর, গত ১৭ মাসে শৈলকুপার ব্যাপক উন্নয়ন সাড়া ফেলেছে শৈলকুপার সাধারণ ভোটারদের মাঝে। আসাদুজ্জামান এর মত সৎ নিষ্ঠাবান যোগ্য প্রার্থী পেয়ে এই এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ ভোটারদের মাঝে আসাদুজ্জামানকে ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। চারিদিকে ধানের শীষের সাফল্যের উল্লাস।প্রচারণাকালে আসাদুজ্জামান বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন,শৈলকুপাতে ধানের শীষের গণজোয়ার শুরু হয়েছে,আগামী ১২ই ফেব্রুয়ারী বিপুল ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করবেন ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।