টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর নিবাসী পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত পুলিশ সদস্যের নাম মো: নজরুল ইসলাম দুদু(৫৫)। তিনি নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার সন্তান।
জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর থানায় ডিউটিরত অবস্থায় রোড এক্সিডেন্টে তিনি মারাত্মক আহত হন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আজ সকালে তাঁকে মৃত ঘোষণা করে।গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দু:খজনক। সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি জীবনে তিনি ২ সন্তানের জনক। লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪