ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন–এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান


ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি:   কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বেলা ১টা ৩০ মিনিটের দিকে তিনি নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চর দোরতা গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধা জেলা থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (এএসআই) ছিলেন। তার পিতা মৃত দানেচ আলী শেখ।
মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান ও দেশের প্রতি অনন্য সেবার স্বীকৃতিস্বরূপ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১০টায় উপজেলা প্রশাসন, কাজিপুরের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান এবং কাজিপুর থানা অফিসার ইনচার্জ মো: শাহ এনায়েতুর রহমান।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয় তাঁর নিজ গ্রাম চর দোরতায়। বীর মুক্তিযোদ্ধার বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ও সর্বস্তরের মানুষ তাঁর জানাজায় অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে—এমনটাই জানান

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।