

স্টাফ রিপোর্টার: দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক–২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা তুলে দেন।
জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশিষ্টজনদের এ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এবছর একুশে পদকপ্রাপ্তরা হলেন—
চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।
এছাড়াও সংগীত দল হিসেবে ওয়ারফেজ-কে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা-র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এর আগে সকাল সাড়ে ১০টায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭