আব্দুল্লাহ আল মনির (সাভার) উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল এর দিক নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উঠান বৈঠক করেছেন আশুলিয়া থানা যুবদলের নেতৃবৃন্দ।সোমবার ( ৯ ই ফেব্রুয়ারি ২০২৬) রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় ঢাকা-১৯ আসনের মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে থানা যুবদলের উদ্যোগে এই উঠান বৈঠক করেন তারা।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার উপস্থিতিতে উঠান বৈঠকের আয়োজন করেন থানা যুবদল নেতা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন সরকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোফাজ্জল গাজী।এছাড়া আরও উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন যুবদলের মিন্টু, রুবেল হোসেন, মাহমুদ খান, রুবেল খান, লিটন ও অপু আহমেদ সহ আরও অনেকে।

