আব্দুল্লাহ আল মনির (সাভার) উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন ইউনিয়ন বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।শুক্রবার (৬ ই ফেব্রুয়ারি ২০২৬) সকালে আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে এই গণসংযোগ করেন তারা। গণসংযোগটি আয়নাল মার্কেট ও শের-আলী মার্কেট এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। এসময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের মাঝে লিফলেটও বিলি করেন তারা।
থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সিনিয়র সহ- সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী’র অংশগ্রহণে গণসংযোগের আয়োজন করেন থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী।এছাড়া এতে আরও অংশগ্রহণ করেন, থানা ছাত্র দলের সভাপতি সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন হাবীব, থানা শ্রমিক দলের মোকলেছুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, ধামসোনা ইউনিয়ন যুবদলের নূরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আনোয়ার হোসাইন, ইমরান হোসাইন মুন্সী, জাহিদুল ইসলাম ও আশিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।

