

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার দায়িত্বে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এ পদে নিয়োগ পেয়েছিলেন।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ গত দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। তার নেতৃত্বে চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জমা দেওয়া হয়।বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। এরই মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে, আর আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭