স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জুম্মা গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদে এই দোয়া ও মোনাজাতে শহীদ ওসমান হাদির আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন,পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিপ্লব মৃধা,উপজেলা মডেল মসজিদের হাফেজ নাফিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসার পর গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪