নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে তারা হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন। সূত্র জানায়, বিদেশি চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪