মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুুর উপজেলায়কৃষি প্রণোদনার বীজ - সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস কার্যালয়ে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এ সময় কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সহ সহকারি কৃষি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে উপজেলার ১১০০ কৃষক কে উপসি জাতের জনপ্রতি ৫ কেজি ধান বীজ,১০ কেজি এম ও পি,১০ কেজি ডি এ পি সার
প্রদান করা হয়। এবং এস এল ৮ এইচ জাতের উন্নতমানের ধান বীজ ২ কেজিকরে ৭ শত কৃষক কে প্রদান করা হয়। পরে নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান গত ২৭ অক্টোবর চোরায় পথে নেয়ার সময় সরকারিভাবে নিষিদ্ধ জব্দকৃত ১০ কেজি করে ১৯৯ কার্টুন ফুরাডান সার ধ্বংস করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪