স্টাফ রিপোর্টার: কমিউনিটি পুলিশিং এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারকে ভূষিত হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। তিনি বর্তমানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ পদে কর্মরত।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিআরপিওয়া কমপ্লেক্স রাজারবাগস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির পক্ষ থেকে এসএম আহসান স্মৃতি পুরস্কার ২০২৫ এর সম্মাননা স্মারক, নগদ ৫ হাজার টাকা এবং অভিনন্দনসহ সনদ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম বিপিএম, কল্যাণ সমিতির সভাপতি ড. এম আকবর আলী বিপিএম,পিপিএম এবং সমিতির মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪