ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

অদম্য নারী–পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হলো শৈলকুপায়


ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “অদম্য নারী–পুরস্কার” শীর্ষক বিশেষ কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।

উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানমের সঞ্চালনায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অদম্য নারীদের নাম ঘোষণা করা হয়। সম্মাননা হিসেবে নির্বাচিত নারীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

এ বছরের “অদম্য নারী” হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেন—

  • উমেদপুর ইউনিয়নের গাড়াখোলা গ্রামের সেতু খাতুন
  • হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের মালেকা খাতুন
  • পৌরসভার হাবিবপুর গ্রামের মোছাঃ শাহনাজ পারভীন
  • বগুড়া গ্রামের মোসাঃ তামান্না আক্তার ইতি
  • চাপড়ি গ্রামের রত্নগর্ভা মা লতিফা বেগম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সফল নারীরা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা।বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক অধিকার, নিরাপত্তা, ও সম্মান নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।

তারা নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী নেতৃত্ব ও সফলতার পথ আরও সুগম করার আহ্বান জানান।শৈলকুপায় আয়োজিত এ অনুষ্ঠানটি নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।