

ভোরের খবর ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ৫৮তম বিবাহবার্ষিকীর দিনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ, যা বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে কাজ করছে, সোমবার এ রায় ঘোষণা করেন।
১৯৬৭ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ার সময় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী মিয়ার (সুধা মিয়া) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সোমবার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষী হলেও রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে দুটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে আজীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আসাদুজ্জামান খান কামালকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মামলার প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণবিক্ষোভে প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং ২৫,০০০ জন আহত হওয়ার অভিযোগে এই মামলা দায়ের হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭