ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে খালেদা জিয়াকে


নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে তিনি হাসপাতালে যান। পরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে তাকে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, বিভিন্ন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনেই বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শেই তার অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল বলে জানায় প্রেস উইং।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান বেগম জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েক দফা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।