লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয় সুজন নামে এক বখাটে। উক্ত বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতে খালাতো ভাই মনিরের সিএনজি পুড়িয়ে দেয় সে।রোববার (২ নভেম্বর) দুপুরে এমন অভিযোগ করে সিএনজি অটোরিকশার মালিক মনির।এর আগে দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এমন ঘটনা ঘটে। ভূক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে। অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।
মনির বলেন, সুজন আমার খালাতো ভাই। দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্যক্ত করতো। আমরা তাকে ডাকদোহাই দিলে সে বিয়ের প্রস্তাব দেয়। আমরা বিয়েতে রাজি হয়নি। আমার বোনকে উত্যক্ত করায় সুজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই এবং আমরা আরো ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিই। ইহাতে সুজন ক্ষিপ্ত হয়ে উঠে।তিনি আরো বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। রাতে আগুনের খরব টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে আসলে দেখি সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।তবে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সিএনজি অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪