ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


নভেম্বর ৯, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৯ নভেম্বর) সকালে মাওয়া চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এসে পথসভা করে এবং টঙ্গীবাড়ি নির্মাণাধীন শিশু পার্কে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তিনি বলেন, “বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ সভাপতি আকতার হোসেন মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার। এসময় উপস্থিত ছিলেন মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।