স্টাফ রিপোর্টার: ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সর্ববৃহৎ অনলাইন এবং অফলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “জিয়া সাইবার ফোর্স” এর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং ঢাকা জেলাস্থ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।এই সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব কে এম হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার জনাব মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, সহ সম্পাদক জনাব সাজ্জাদুল আলম পলাশ সহ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম এর আহ্বায়ক মশিউর রহমান, সদস্য সচিব আরফান আলী রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম, ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয় পুনর্জাগরণে তাঁর অবদান এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অনন্য ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর দ্বিতীয় বিপ্লব হিসেবে চিহ্নিত। এই ঐতিহাসিক দিনটি জাতির গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

