স্টাফ রিপোর্টার: মৎস্য চাষের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ওই এলাকার এক মৎস্যচাষি মোহাম্মদ সাইদুর রহমান।
বেড়া থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি বৈধভাবে সরকার অনুমোদিত জলমহাল লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার কিছু ব্যক্তি তার মাছ চাষের স্থানে হামলা চালিয়ে শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
অভিযোগে আরও বলা হয়, এসব প্রভাবশালী মহল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছে।ঘটনার পর অভিযুক্তদের বিচারের দাবিতে ন্যায়বিচার কামনা করেছেন ভুক্তভোগী মৎসজীবি সাইদুর রহমান।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

