ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ইসরাত ফুড বেকারি’কে ৫০হাজার টাকা জরিমানা


নভেম্বর ৬, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

‎হবিগঞ্জ প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার  ইনাতগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহারের অভিযোগে ইসরাত ফুড বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।‎বৃহস্পতিবার  (০৬ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ড প্রদান করেন।‎অভিযান চলাকালে দেখা যায়, বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করছে।

এছাড়া খাদ্য তৈরিতে ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় দণ্ডনীয় হওয়ায় ইসরাত ফুড বেকারির প্রোপাইটর মো. সুমন মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।