ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

দিল্লিতে খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক; ঢাকায় সফরের আমন্ত্রণ


নভেম্বর ১৯, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ–স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে রয়েছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা হয়।

গত বছরের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি দ্বিতীয় ভারত সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।