ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রাম-১৩: সরোয়ার জামাল নিজামের প্রাথমিক মনোনয়ন ঘিরে তীব্র সমালোচনা


নভেম্বর ১৯, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সরোয়ার জামাল নিজামকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে—দলের কঠিন সময় তিনি দেশের বাইরে নিরাপদ জীবন বেছে নেন এবং আন্দোলন-সংগ্রামের সময় কর্মীদের পাশে ছিলেন না।
স্থানীয় বিএনপি নেতাদের একাংশের দাবি, বিরোধী আন্দোলন ও দমন-পীড়নের সময় এলাকায় যারা জীবন ঝুঁকি নিয়ে দলকে সংগঠিত রেখেছেন, তাদের উপেক্ষা করে দীর্ঘদিন বিদেশে থাকা একজন নেতাকে মনোনয়নের তালিকায় রাখা তৃণমূলে হতাশা সৃষ্টি করেছে।
এলাকার এক যুবদল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলের দুর্দিনে যিনি অনুপস্থিত ছিলেন, সেই ব্যক্তিকে প্রার্থী হিসেবে সামনে আনা কর্মীদের প্রতি অবিচার।” বেশ কয়েকজন স্থানীয় নেতা জানান, সরোয়ার জামালের বিরুদ্ধে অতীতে বিভিন্ন সাংগঠনিক অনিয়ম, তৃণমূল থেকে বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত আচরণসংক্রান্ত অভিযোগও রয়েছে।
তৃণমূল নেতাদের মতে, প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় হতাশা ও অসন্তোষ বাড়ছে, যা নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি তুলেছেন—অভিযোগ যাচাই করে জনগণের গ্রহণযোগ্য এমন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।
তবে সরোয়ার জামাল নিজামের ঘনিষ্ঠরা দাবি করেছেন, তিনি রাজনৈতিক পরিস্থিতির কারণে বিদেশে ছিলেন এবং দলীয় কর্মকাণ্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন না। তাঁদের মতে, সরোয়ার উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এলাকায় নতুন গতি আনতে পারবেন।
কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে চট্টগ্রাম-১৩ আসনে শেষ মুহূর্তের পরিবর্তন বা নতুন নাম আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।