স্টাফ রিপোর্টার: দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে যুবদল,সেচ্ছাসেবকদল, ছাত্রদল আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার বিএনপি।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিকেল ৫টার দিকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। এসময় তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।মিছিল শেষে স্থানীয় পৌর পার্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন,উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ,সদস্য সচিব রেজানুল হাবীব রফিক,জেলা বিএনপির,যুগ্ন সাধারন সম্পাদক সানোয়ার হোসেন দিপু,হাসানুল রহমান চৌধুরী ডিউক,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, দপ্তরে সম্পাদক চলতি দায়িত্বে সাজাদুর রহমান সাজু,সহযোগী সংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

