ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন, মাঠ দিবস অনুষ্ঠিত


নভেম্বর ১৫, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথমবারের মতো আবাদ হওয়া উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৩ জাতের বাম্পার ফলন হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার বোয়ালিয়া গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আয়োজন করে ব্রি আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জ, পাটনার প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রি গাজীপুরের চীফ সাইন্টিফিক অফিসার ড. মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন পিএসও ড. বিশ্বজিৎ কর্মকারসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জানান, ব্রি ধান-১০৩ দ্রুত পাকে, বৈরী আবহাওয়ায় টিকে থাকে এবং প্রতি বিঘায় ২২–২৫ মণ ফলন দেয়। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়।

চাষি মাইনুল হক মেনু জানান, কৃষি অফিসের সাহায্যে এক বিঘা জমিতে এ জাতের বাম্পার ফলন পেয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ বছর বিভিন্ন ব্লকে এ জাতের চাষ হয়েছে এবং নমুনা কর্তনে প্রতি বিঘায় ২০–২৫ মণ ধান উৎপাদন পাওয়া গেছে। আগামীতে এ জাতের আবাদ আরও বাড়বে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।