

স্টাফ রিপোর্টার: সাভার উপজেলার আশুলিয়ার জিরাবো জিরো পয়েন্ট এলাকায় রাতের আঁধারে রমরমা দেহব্যবসা চলছে—এমন অভিযোগের ভিত্তিতে ভোরের খবরের অনুসন্ধানী টিম ঘটনাস্থলে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।স্থানীয় সূত্র জানায়, জিরাবো বাসস্ট্যান্ডের আশপাশ, ফুটপাতের দোকান এবং অটোস্ট্যান্ডে দীর্ঘদিন ধরেই এ অবৈধ কার্যক্রম চলছে। অভিযোগ রয়েছে, সুমি নামে এক নারী এই নেটওয়ার্কে সক্রিয়ভাবে জড়িত। তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই অনুসন্ধানী টিম গভীর রাতে এলাকায় যায়।
রাত ১১টা ৪৩ মিনিটের কিছু পরেই জিরাবো বাসস্ট্যান্ডের আশপাশে একটি অটোরিকশায় ঘুরতে দেখা যায় এক মধ্যবয়স্ক নারীকে। কিন্তু ভোরের খবরের টিমকে দেখতে পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান।এলাকার কয়েকজন অটোচালক ও ফুটপাতের দোকানিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত গভীর হলেই এই দেহব্যবসার তৎপরতা আরও বেড়ে যায়। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে নিরাপত্তাহীনতাও।এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের জরুরি নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।1
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭