ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ,এসময় আগুনের উত্তাপে বাসের ভেতরে থাকা ঘুমন্ত চালক দ্রুত জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচলেও পুড়ে গেছে পুরো বাসটি


নভেম্বর ১২, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজ:   আশুলিয়ার দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর পৌনে চারটার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

এর আগে ভোর পৌণে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌণে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষনে বাসের ভিতরের সব পুড়ে যায়।

এ সময় গাড়ীর চালক আব্দুল সাত্তার বলেন, আমি গাড়ীর ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার পায়ের হাটুতে আঘাত পাই।

বাসের মালিক মোঃ সোহেল রানা বলেন, আমার একমাত্র উপার্জন ছিলো এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করলো আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি । শীঘ্রই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।