ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে যশোর ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার


অক্টোবর ২৪, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জে আত্মগোপনে থাকা যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‍্যাব-৯ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৮ অক্টোবর যশোরের কোতুয়ালী থানার আশ্রম রোড এলাকায় জাহিদুল ইসলাম নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন।

এ সময় বাগবিতন্ডার জের ধরে অপর ইজিবাইক চালক আশরাফুল ইসলাম তাকে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করেন।‎শাহ আলম বলেন, “এই হত্যাকাণ্ডের পর আশরাফুল ইসলাম পালিয়ে হবিগঞ্জে চলে আসে। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তারের পর র‍্যাব আশরাফুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি করছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে র‍্যাবের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।